, , ,
শিরোনাম
ছাত্রলীগ কর্মীকে ছাড়াতে বিএনপি নেতার সুপারিশের অভিযোগ, ‘পাত্তা দেয়নি’ প্রশাসন কাজিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বামনায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে সুমন আটক ভাণ্ডারিয়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা পলাশপুরে ‘গাঁজা মানিক’সহ তিনজন গ্রেফতার নলছিটিতে কোভিড-১৯ প্রকল্পের সড়ক নির্মাণে প্রাক্কলন অনুযায়ী কাজ না করার অভিযোগ বামনায় মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ মির্জাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল সভাপতি, আব্দুর রব সেক্রেটারি ফরিদপুরে কার্টনে ভরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের

তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ভোলায় মেঘনা নদীর তীর ধসে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নোয়াখালীর রামগতি এলাকা থেকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রামগতি উপকূলীয় এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।

গত ৯ সেপ্টেম্বর ভোলার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে যায়। এতে পাঁচজনই নদীতে তলিয়ে গেলে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন রাকিব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য মো. আমজাদ।

রাকিবের মরদেহ উদ্ধারের পর স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। তাকে উদ্ধারে নদীতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost