, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে শাশুড়ি রুনু বেগমকে (৬২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ ফাতেমা বেগমকে (২৬) আটক করেছে কাউনিয়া থানা—পুলিশ। আজ বৃহস্পতিবার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুনু বেগম ওই গ্রামের খলিল পেশকারের স্ত্রী। আটক ফাতেমা খলিল পেশকারের ছেলে রেদওয়ান পেশকারের স্ত্রী। ফাতেমার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায়।

কাউনিয়া থানার সহকারী উপপরিদর্শক শরীফ বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে ফাতেমা বেগম ও তাঁর শাশুড়ি রুনু বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। পারিবারিক বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। তবে রুনু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

স্থানীয়দের ভাষ্য, ঝগড়ার সময় ফাতেমা বেগম তাঁর শাশুড়ি রুনু বেগমের গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই রুনু বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে রুনু বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফাতেমা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিৎ চন্দ্র নাথ বলেন, বউ—শাশুড়ির ঝগড়া ও মারামারির একপর্যায়ে রুনু বেগম তাঁর পুত্রবধূ ফাতেমার হাতের একটি আঙুল কামড়ে ধরেন। এ সময় ফাতেমা তাঁর শাশুড়ির গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

সঞ্জিৎ চন্দ্র নাথ আরও বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে রুনু বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost