
হাত ধোয়ার নায়ক হোন”প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার কলাকৌশল প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)মো.হাসিবুল হাসান বলেন, “সুস্থ থাকতে হলে ভালো ভাবে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ মাটিতে ও খেলাধুলার মাধ্যমে নানা রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে।হাত ধোয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন আকন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব
,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার ,ভাণ্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল,সমাজ সেবা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল—আমীন মুনসী,৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া পারভীন,উক্ত স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী স্নিগ্ধা হালদার প্রমুখ।
বক্তারা বলেন হাত ধোয়ার কোন বিকল্প নেই, হাতই আমাদের সুরক্ষা নিশ্চিত করে। এছাড়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যমকর্মী ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা,রাজনৈতিক প্রতিনিধি ও সুধী সমাজের ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রুস্তম আলী।