, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ৫বছরের শিশু মাদ্রাসা থেকে আদালতের বারান্দায় পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের
আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে হাসপাতালে যুবকের অবস্থান

আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে হাসপাতালে যুবকের অবস্থান

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন এক যুবক। প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত এসব সেবা চালুর দাবি জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হাসপাতালটির নতুন বহুতল ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন সদর উপজেলার বাসিন্দা নয়ন খান। তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে আরও কয়েকজন যুবক কর্মসূচিতে অংশ নেন।

নয়ন খানের দাবি, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর অসুস্থ বাবাকে হাসপাতালটিতে নেওয়া হয়। কিন্তু সেখানে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা, আইসিইউ ও সিসিইউ সুবিধা না থাকায় তাঁর বাবার মৃত্যু হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেন তিনি।

নয়ন জানান, তাঁর পরিবারের মতো পরিস্থিতি যেন অন্য কোনো রোগীর স্বজনদের মোকাবিলা করতে না হয়, সে জন্যই তাঁর এই অবস্থান কর্মসূচি। হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবারও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন নয়ন খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য ২০২১ সালের ২৯ জুলাই ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ছয় শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে পাঁচ বছরের বেশি সময় ধরে ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, ভোলা সদর হাসপাতালে আইসিইউ শয্যা থাকলেও জনবল সংকটে তা চালু হচ্ছে না। এ ছাড়া হাসপাতালটিতে ৬০ জন চিকিৎসকের পদ থাকলেও গড়ে ২০ জনেরও কম চিকিৎসক দায়িত্ব পালন করেন। কখনো কখনো এ সংখ্যা ১০ জনে নেমে আসে বলে অভিযোগ করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান বলেন, ছয় শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসামগ্রীর অভাবে এটি চালু করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost