, , ,
শিরোনাম
পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২ উন্নত চিকিৎসা সেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড এর সেবা দিবস’ পালিত বরিশালের কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৩০ শিক্ষার্থী আহত ‘ঘরের ভেতর অলৌকিক জোড়া কবর’, রহস্য উদঘাটন ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী মেহেন্দিগঞ্জে ৫বছরের শিশু মাদ্রাসা থেকে আদালতের বারান্দায় পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত
৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী

৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বরিশালে দিনমজুর এক নারীর দেড় মাস বয়সী শিশুকন্যাকে চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রির অভিযোগে স্কুলশিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় শিশুটির মা বৃষ্টি বেগম বাদী হয়ে মানবপাচার আইনে মামলা করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া তিন নারী হলেন— নগরীর রূপাতলী মওলানা ভাসানী সড়কের বাসিন্দা নাসিমা বেগম ওরফে নাসিমা কবিরাজ, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার মৌরি আক্তার এবং তার বড় বোন ফাহমিদা। মৌরি বরিশালের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু চুরির ঘটনায় করা মানবপাচার মামলায় তিনজনকেই আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপাতলী মাওলানা ভাসানী সড়কের একটি ভাড়া বাসা থেকে সোহেল—বৃষ্টি দম্পতির ৪৫ দিন বয়সী শিশুকন্যা সাদিয়া নিখোঁজ হয়। ঘটনার দিন শিশুটি ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী নাসিমা কবিরাজ শিশুটির মাকে একটি কাগজ পোড়ানোর জন্য পাশের একটি বাড়ির পেছনে পাঠান। যাওয়ার আগে শিশুটিকে দেখাশোনার আশ্বাসও দেন তিনি। পরে ঘরে ফিরে বৃষ্টি বিছানায় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

জানা গেছে, বৃষ্টি বেগম প্রতিবেশী নাসিমার কাছ থেকে ঝাড়ফুঁক, তদবির ও তাবিজ—কবজ নিতেন। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে পুলিশ তদন্ত শুরু করে। শিশুটির মায়ের সন্দেহের ভিত্তিতে গত রোববার রাতে নাসিমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তিতে শিশু চুরির ঘটনা বেরিয়ে আসে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নাসিমা কবিরাজ শিশুটিকে ৩৫ হাজার টাকায় মৌরি নামের এক স্কুল শিক্ষিকার কাছে বিক্রি করেন। পরে মৌরি শিশুটিকে তার সন্তানহারা বড় বোন ফাহমিদার কাছে চট্টগ্রামে পাঠিয়ে দেন।

পুলিশের তৎপরতায় পরে ফাহমিদা শিশুটিকে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হন। সেখান থেকে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। নিখোঁজের ১৪ দিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর বৃষ্টি বেগম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost