, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে এক সন্তানের জনক খাইরুল ইসলাম (২৬) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ এবং মারধর করতেন। তার দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে রয়েছেন।

তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনতে খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। রাতে খাবার না খেয়ে ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুরও করেন। পরে রোববার বিকেলে পরিবারের সদস্যরা কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আলমগীর হাওলাদারের দাবি, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost