, , ,
শিরোনাম
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, 

নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, 

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার হাড়িখালী গ্রামের পুরাতন কোডেক অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাশেদ খানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার রাশেদ খান উপজেলার হাড়িখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আবুল হোসেন খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost