, , ,
শিরোনাম
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার

কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় চার লিটার অবৈধ চোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০) এবং বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামের মো. নুর ইসলাম গাজীর ছেলে মো. রাসেল গাজী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া থানার এসআই হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় শাহআলম মোল্লার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে ওই দুই যুবককে চার লিটার অবৈধ চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, চার লিটার মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost