, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
‘জয় বাংলা স্লোগানের অপব্যবহার করে দেশকে ধ্বংসের পথে নিচ্ছেন হাসিনা’

‘জয় বাংলা স্লোগানের অপব্যবহার করে দেশকে ধ্বংসের পথে নিচ্ছেন হাসিনা’

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জয় বাংলা স্লোগানের অপব্যবহার এবং মহান মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে মুক্তিযুদ্ধের সময়কার কয়েকটি ঐতিহাসিক ছবির পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কিছু ছবিও শেয়ার করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোহেল তাজ লিখেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাণ্ডব সৃষ্টি করা মানে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা।

সাবেক এই প্রতিমন্ত্রী আরও লিখেন, ‘জয় বাংলা স্লোগানটা কারো পৈত্রিক/বাপের সম্পত্তি না— মহান মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে স্বাধীনতাকামী জনগণের কন্ঠে স্বাধীনতার ডাক রুপে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছিল। জয় বাংলা শব্দটি কোন বিশেষ দলের না। এই জয় বাংলা স্লোগানকে অপব্যবহার করে এবং মহান মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে সাবেক স্বৈরাচার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ দলটাকে এবং বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost