
ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ ও বিপণন কৌশল এবং এ শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন অংশগ্রহণকারী অংশ নেন।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক এবং নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।
কর্মশালায় নলছিটির শীতলপাটির ঐতিহ্য, স্থানীয় অর্থনীতিতে এর অবদান, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং দেশ—বিদেশে এ পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।