, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে দুর্যোগকালীন প্রতিক্রিয়াশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন,উপকূলীয় অঞ্চলগুলো সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে আমরা দেখেছি, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণকাজ শুরু করতে করতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু এই পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি’র মূল সৌন্দর্য হলো দুর্যোগ আঘাত হানার আগেই আমরা মানুষকে সতর্ক করতে পারব এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারব। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost