, , ,
শিরোনাম
ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার বামনায় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত
ভান্ডারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ,আতঙ্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা

ভান্ডারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ,আতঙ্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৭৭ নং ছোট কানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদ ও দেয়াল থেকে প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা । যে কোনো সময় ভবনের পলেস্তারা কিংবা অংশবিশেষ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কায় পাঠে মনোযোগ ব্যাহত হচ্ছে তাদের।

৭৭নং ছোট কানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। ২০০৫—২০০৬ অর্থবছরে বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ৫৪ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি এখন জরাজীর্ণ। ভবনের বিভিন্ন স্থানসহ বিশেষ করে প্রতিটি বিমে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। পাঠদান চলাকালে বিম, ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক—শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে আসতে হচ্ছে। হঠাৎ পলেস্তারা খসে পড়ার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই জরুরি ভিত্তিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন ভবন নির্মাণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জানায়, মাঝে মাঝে ক্লাস চলাকালে হঠাৎ পলেস্তারা খসে পড়ে। তখন তারা আতঙ্কিত হয়ে পড়ে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার জানায়, তারা সব সময় ভয়ে থাকে, কখন জানি পলেস্তারা খসে মাথায় পড়ে!

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তার বলেন, প্রতিটি শ্রেণিকক্ষের বিম জরাজীর্ণ। মাঝে মধ্যেই পলেস্তারা খসে শিক্ষার্থী ও আমাদের শরীরে পড়ে। এতে কোমলমতি শিশুরা আতঙ্কিত হয়।

সহকারী শিক্ষক মেহেরুন আক্তার বলেন, বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে। মাঝে মধ্যে ছাদ থেকে কংক্রিটের গুঁড়া ও পলেস্তারা খসে পড়ে। এ কারণে সবাই আতঙ্কে থাকে– কখন ছাদ ধসে পড়ে। শিক্ষকরা নিশ্চিন্তে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন না।

সহকারী শিক্ষক শারমিন জানান, প্রাক—প্রাথমিকের ক্লাস নেওয়ার সময় ছাদ থেকে পলেস্তার খসে পড়লে শিশুরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এ ছাড়া মনে আতঙ্ক থাকলে পাঠদানে মনোযোগী হওয়া যায় না। এতে পাঠদানের স্বাভাবিকতা নষ্ট হয়।

আরেক সহকারী শিক্ষক সোনিয়া মন্ডল বলেন এ বিদ্যালয়ে আমরা নিরাপদ নই। দ্রুত এ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী বলেন, প্রায় ৫ বছর ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ। কয়েক দিন আগে ক্লাস শুরুর কিছুক্ষণ আগে একটি শ্রেণিকক্ষের বিমের কিছু অংশ ধসে পড়ে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে থাকায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এটি প্রতিনিয়ত ঘটছে। আমরা ঝুঁকির মধ্যে আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন, ওই বিদ্যালয়ের ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।
দ্রুত সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করে বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হবে এবং অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost