
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন উপজেলার নদমূলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই গ্রামের শাহজাহান খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া থানাধীন নদমূলা গ্রামের নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।