, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদরে অবস্থিত তাঁর বাড়ি দুটিতে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর অন্য বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা—কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে হামলাকারীদের পরিচয় এবং বিক্ষোভের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost