বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
কাজিরহাটে অনলাইন জুয়ার ছোবল, বিপন্ন পরিবার ও যুবসমাজ

কাজিরহাটে অনলাইন জুয়ার ছোবল, বিপন্ন পরিবার ও যুবসমাজ

ভোলার কাজিরহাট এলাকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার আসক্তি। মোবাইল ফোন ও ইন্টারনেটভিত্তিক এই জুয়ার কারণে এলাকার শত শত পরিবার অর্থনৈতিক ও সামাজিক সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার মরণনেশায় জড়িয়ে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন, বাড়ছে পারিবারিক কলহ, ভাঙছে সংসার।

এলাকাবাসী জানান, এক সময় শান্ত-সুন্দর জনপদ হিসেবে পরিচিত কাজিরহাট এখন অনলাইন জুয়ার কারণে অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে যুবসমাজ সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে এই জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে পরিবারে অশান্তি বাড়ছে এবং অনেক স্ত্রী বাধ্য হয়ে জুয়ায় আসক্ত স্বামীদের থেকে বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরহাটের নতুন খাসেরহাট, কাজিরহাট বাজার, দফাদার বাজার, বানঘাটা বাজার, রহমানেরহাটসহ বিভিন্ন হাট-বাজারের দোকানপাটে প্রকাশ্যে-গোপনে অনলাইন জুয়ার কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, এলাকার কিছু অসাধু ব্যক্তি এসব জুয়ার সঙ্গে জড়িত থেকে মদদ দিচ্ছেন।

এলাকাবাসীর ভাষ্য, এই অনলাইন জুয়া শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, এটি পুরো সামাজিক কাঠামোর জন্য হুমকিতে পরিণত হয়েছে। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। শিক্ষার্থীদের মধ্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

কাজিরহাট এলাকার বাসিন্দারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মূল হোতা, এজেন্ট ও সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যুবসমাজকে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলারও দাবি জানান তারা।

এলাকাবাসী আরও জানান, তারা অনলাইন জুয়ার তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে জুয়াড়িদের সামাজিকভাবে বয়কটের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে কাজিরহাটের সব ইউনিয়নকে জুয়ামুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost