বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
দড়িচর খাজুরিয়া ইউনিয়নে চুরি-ডাকাতি বন্ধে কঠোর শাস্তি ও পুলিশ ক্যাম্প স্থাপনের আহ্বান

দড়িচর খাজুরিয়া ইউনিয়নে চুরি-ডাকাতি বন্ধে কঠোর শাস্তি ও পুলিশ ক্যাম্প স্থাপনের আহ্বান

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে প্রায়শই গরু, ছাগল ও মহিষ চুরির পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট, নৌকা-ট্রলার ও জাহাজ ডাকাতির মতো নিন্দনীয় ঘটনা ঘটে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো– চোর-ডাকাতদের দৃষ্টান্তমূলক কোনো বিচার হয় না। ফলশ্রুতিতে, কিছুদিন পর আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে এসে আবার পূর্বের ন্যায় অনৈতিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে‌।

সম্প্রতি দক্ষিণ কান্দিতে গরু চুরির সঙ্গে জড়িতদের পরিচয় পাওয়া গেছে। এদের বিরুদ্ধে বর্তমান ইউনিয়ন পরিষদকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি বর্তমান সরকারী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অগ্রণী ভূমিকা পালন করা দরকার। কেননা, এই সরকারের শাসনামলে দেশের সকল ভালো-মন্দের সুনাম কিংবা বদনামের দায়ভার তাদের ওপরই বর্তাবে।

এছাড়াও, চলতি বছরের মধ্যেই আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে আগামীতে যারা নির্বাচন করে চেয়ারম্যান-মেম্বার হতে চান, তাদেরকে এখনই প্রমাণ করার সময় এসেছে। আপনারা এখন জনগণের পক্ষে দাঁড়ালে জনগণও আপনাদের ওপর ভরসা রাখবেন। তাই আশা করি– আপনারা এলাকাবাসীর জানমালের নিরাপত্তার ব্যাপারে জোরালো ভূমিকা পালন করবেন।

সর্বশেষ– ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নটি নদীবেষ্টিত হওয়ায় চোর-ডাকাতের প্রকোপ বরাবরই বেশি। দক্ষিণ কান্দির নিচের চরগুলো জঙ্গল ও গোলপাতায় ঘেরা হওয়ায় চোর-ডাকাতের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। তাই বরিশাল-০৪ আসনের মাননীয় এমপি এবং মাননীয় নৌ পরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী জনাব: রাজিব আহসানকে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost