, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে ৩১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় মসজিদের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে মোঃ ফারুক সিকদারকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে সভাপতি এবং পোর্ট রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে অত্র মসজিদের মোহতাল্লি বোর্ডের সিনিয়র সদস্য মোঃ নওয়াব হোসেন সিকদার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের কেন্দ্র। নবগঠিত কমিটি মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি এবং মসজিদের সার্বিক পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost