, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ১

মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ১

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা-পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) উপজেলার ৫নং সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ নাসির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পশ্চিম সাদেকপুর গ্রামের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost