, , ,
শিরোনাম
সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না

বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

 বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। গত ১ মে ২০২৬ তারিখে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তাকে এ দায়িত্ব প্রদান করেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না বর্তমানে বরিশাল মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ৩৬ বছর ধরে তিনি আইন পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি বরিশাল বার সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইনজীবী মহলে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে প্রশংসা দেখা দিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটসহ বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক বরিশাল গড়তে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অভিজ্ঞ ও দক্ষ আইনজীবী হিসেবে নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না বলেন, “আমাকে বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমি শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব এবং বরিশাল সিটি কর্পোরেশনের জনগণের কল্যাণে কাজ করে যাব।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost