মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জের প্রবাসীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সৌদি আরবের রিয়াদে “মেহেন্দিগঞ্জ প্রবাসী কল্যাণ সংগঠন” চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ধারাবাহিক আলোচনা সভার অংশ হিসেবে রিয়াদে প্রবাসী রাকিবের বাসায় এক আলোচনা ও ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্বির ব্যাপারি, মোহাম্মদ পারভেজ হালাদার, আজমির হোসেন (অভি), সাইমন হোসেন শিহাব, আব্দুর রহমান, মোঃ নিজাম হোসেনসহ রিয়াদে বসবাসরত মেহেন্দিগঞ্জের বিভিন্ন প্রবাসী সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থানরত মেহেন্দিগঞ্জের মানুষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই এই সংগঠন গঠন করা হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসীদের আস্থা ও ভালোবাসার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
সভায় উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম সফল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়।