, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তৃতা কালে তিনি বলেন গ্রাম আদালতের কারণেই সমাজ থেকে মামলা সহ বিভিন্ন পারিবারিক বিরোধ অনেকাংশে কবে গিয়েছে। গ্রাম আদালত স্বামী—স্ত্রীর পারিবারিক কলহ, জমি—জমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দ্রুত ও সহজভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন এবং আদালতমুখী চাপও কমছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে বিরোধ আরও দ্রুত সমাধান সম্ভব হবে। গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, গ্রাম আদালত বরিশাল জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, উজিরপুর উপজেলায় এ পর্যন্ত গ্রাম আদালতে মোট ১ হাজার ১২০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১ হাজার ১১৯টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা স্থানীয় বিচার ব্যবস্থায় গ্রাম আদালতের কার্যকারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost