, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহারিয়ার রাসেল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

​বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে মো. শাহারিয়ার রাসেলের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ দেখিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost