বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
আ.লীগসহ নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগসহ নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ১০ জন হলেন- নগরীর নবগ্রাম রোড রুইয়া এলাকার আওয়ামী লীগ কর্মী এনায়েতুর রহমান (৪৯), রিফিউজি কলোনির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান টুটুল (৩০), আল আমিন (২২), চাঁদমারী স্টেডিয়াম কলোনীর ছাত্রলীগ কর্মী মো. হৃদয় (১৯), হাটখোলা এমইপি গলির কালাম খান (৫৫), আওয়ামী লীগ কর্মী ও সিটি মার্কেট পাইকারী কাঁচা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন (৬৫), ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য বাবুল বেপারী (৫৫), সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিব ফরাজী (৬৪), বিসিসি’র ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) ও ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নির্বাহী সদস্য মো. নাঈম (২৩)।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ মে ঘিরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে মিছিলের চেষ্টা করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল নগরীতে পৃথক দুটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে একটি নগরীর নবগ্রাম রোড এবং অপরটি সিএন্ডবি রোড এলাকায়। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুখে মাস্ক এবং হেলমেট পড়ে মিছিল দুটি বের করা হয়। এর পর পরই পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১০ জনকে গ্রেপ্তার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost