শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চলার মধ্যেই চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ ভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবনটির একটি কক্ষে রেখে শিশুটির মা পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন এবং বাবা রিকশা চালাতে বের হন। বাসায় ঘুমিয়ে থাকা শিশুটিকে একা পেয়ে পাশের দোকানের এক কর্মচারী (৩২) তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে নিকটবর্তী একটি মাদ্রাসার গেটে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে জনতা বাধা দেয়। এ সময় ধাওয়া—পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েক দফা বাড়তি ফোর্স পাঠানো হলেও উত্তেজিত জনতার কারণে পুলিশের অন্তত তিন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে পুরো এলাকাটি জনতার নিয়ন্ত্রণে ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীকে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠুভাবে তদন্ত চালানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost