শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
কাউখালী থানার ওসি ইয়াকুব হোসাইনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাউখালী থানার ওসি ইয়াকুব হোসাইনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আরিফুর রহমান,ভেটেনারি সার্জন ডাঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বিদায়ী ওসি ইয়াকুব হোসাইনের কর্মদক্ষতা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, কাউখালী থানায় দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,ওসি ইয়াকুব হোসাইন অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও মানবিক একজন কর্মকর্তা ছিলেন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। কাউখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আমরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করি।
বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন,কাউখালীর মানুষ আমাকে অনেক ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন। প্রশাসন, সাংবাদিক,জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ সফলভাবে করা সম্ভব নয়। আমি এখানে কর্মরত অবস্থায় সবার কাছ থেকে আন্তরিকতা পেয়েছি। এই এলাকার মানুষের ভালোবাসা আমি সবসময় মনে রাখবো।
অনুষ্ঠান শেষে বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বদলিজনিত কারণে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইনকে বরগুনা জেলায় স্থানান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost