, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী কম্পনের ফলে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটি থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে শহরের বেশ কয়েকটি বড় ভবন ও বিপণিবিতানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা ভবন ধসে সড়কের ওপর পড়ে গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে দেখা যায়।

জেনারেল সান্তোস সিটির মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পের পর সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। ইতোমধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে।

সূত্র : বিবিসি ও রয়টার্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost