, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
ভারতে যাত্রীবাহী ট্রেনে আগুন, ৬৮ জনকে উদ্ধার

ভারতে যাত্রীবাহী ট্রেনে আগুন, ৬৮ জনকে উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের রতলামে আজ রোববার সকালে দিল্লিগামী ‘রাজধানী এক্সপ্রেসের’ শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই কোচ থেকে ৬৮ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ৬৮ জন যাত্রী বহনকারী বি—১ কোচে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের বিক্রমগড় আলোট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি এলাকায়। ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্রেন থেকে আলাদা করা হয়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেওয়া হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার এক ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।

রেলওয়ে জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাদের যাত্রা অব্যাহত রাখতে অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়, যাতে তারা কোটা পর্যন্ত যেতে পারেন। ট্রেনটি বেলা ১১টার দিকে কোটা স্টেশনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে, যাতে ট্রেনের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা যায়।

উল্লেখ্য, ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুভনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল। আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখনো ভারতের রাজধানী থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ছিল।

এর আগের দিন শুক্রবার হায়দরাবাদ—জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটি হায়দরাবাদ রেলস্টেশনে প্ল্যাটফর্মে আনার সময় আগুনটি দেখা যায়। সেই সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না এবং কেউ আহতও হননি।

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদভিত্তিক সাউথ সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost