, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
বাউফলে প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বাউফলে প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক প্রাইভেটকার চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কালাইয়া হাটের ইজারাদার রাজিব হোসাইন তার প্রাইভেটকার নিয়ে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এ সময় ছাত্রদল নেতা ফাহাদ তার স্ত্রীকে নিয়ে মোটরবাইকে ওই গাড়ির পেছন থেকে হর্ন বাজিয়ে সাইড চাইছিলেন; কিন্তু গোরস্থান রোডে তখন জ্যাম তৈরি হওয়ায় সাইড দিতে পারছিলেন না রাজিব হোসাইনের ড্রাইভার শাহিন।

ক্ষুব্ধ হয়ে পেছন থেকে কয়েকবার মোটরসাইকেল দিয়ে সামনের গাড়িকে ধাক্কা দেন ফাহাদ। একপর্যায়ে ওভারটেক করার সময় ফাহাদের হাত ধরার চেষ্টা করেন ড্রাইভার শাহিন। স্ত্রীর সামনে ফাহাদের হাত ধরার চেষ্টা করায় ক্ষেপে যান ফাহাদ।

স্ত্রীকে বাইক থেকে নামিয়ে ড্রাইভারের দিকে তেড়ে যান তিনি। ড্রাইভারকে তার গাড়ি ঘুরিয়ে পাবলিক মাঠের দিকে যেতে বলেন তিনি। এরই মধ্যে ফাহাদের সঙ্গে যোগ দেন আরেক ছাত্রদল নেতা সাজিদ। দুইজনে ড্রাইভার শাহিনকে গাড়ি থেকে নামিয়ে কয়েক দফায় চরথাপ্পড় আর কিলঘুসি মারেন।

এরপর গাড়িটি পাবলিক মাঠে নিয়ে প্রায় ১ ঘণ্টা আটকে রাখেন তারা। একপর্যায়ে স্থানীয় কয়েক সাংবাদিকের হস্তক্ষেপে ড্রাইভার ও গাড়ি ছেড়ে দেন ছাত্রদল নেতা ফাহাদ।

এ বিষয়ে গাড়ির মালিক ও কালাইয়া হাটের ইজারাদার রাজিব বলেন, গাড়িতে ৩৫ লাখ টাকা, চেক বই ও প্রজেক্টর ছিল। ঘটনার পর এগুলো পাচ্ছি না। সব লুটপাট হয়েছে। এ বিষয়ে আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, আমাকে ও আমার স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমি বিষয়টির প্রতিবাদ করেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost