বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা

কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে গভীর রাতে হারুন হাওলাদার (৫৯) নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাতনামা চারজন দুর্বৃত্ত তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় গতকাল শনিবার রাতে মুলাদী থানায় অপহরণ মামলা করা হয়েছে।

মামলার বাদী হারুন হাওলাদারের ছেলে জাফর হাওলাদার। হারুন হাওলাদার চরমালিয়া গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে।

হারুন হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম দাবি করেন, অজ্ঞাতনামা লোকেরা তাঁর স্বামীকে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে যায়। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ তাঁর সন্ধান পায়নি।

সেলিনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা দরজা খুলতে বলে। হারুন হাওলাদার দরজা খুলবেন না জানালে দুর্বৃত্তরা দরজা ভেঙে ফেলার হুমকি দেয়। পরে দরজা খুলে দিলে চারজন লোক ঘরের মধ্যে ঢুকে কোনো কথা না বলে স্বামী—স্ত্রীকে মারধর করে।

সেলিনা বেগমের ভাষ্য অনুযায়ী, পরে দুর্বৃত্তরা হারুন হাওলাদারের হাত ও চোখ বেঁধে তাঁকে বাইরে নিয়ে যায়। তিনি তাদের পিছু নিয়ে দেখেন, হারুন হাওলাদারকে ট্রলারে তুলে জয়ন্তী নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্বৃত্তরা ট্রলারে তুলে নেওয়ার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন, তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি।

তবে মুলাদী থানা—পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা কিংবা তার পরে সেলিনা বেগম ৯৯৯ নম্বরে কোনো ফোন করেননি। গতকাল সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল ব্যাপারী বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ওই দিন সকালেই মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্নাসহ থানা—পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, কৃষককে ঘর থেকে তুলে নেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে এবং ওই কৃষককে উদ্ধারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost