বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভাণ্ডারিয়ায়  দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাণ্ডারিয়ায়  দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুর রব তালুকদারের ছেলে মো. মুকিম তালুকদার (২৯) এবং চিংগুড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জহির হাওলাদার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া থানাধীন চিংগুড়িয়া খেয়াঘাট জামে মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost