, , ,
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

ফরিদপুরের ঢাকা—খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন ও ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় পৌঁছালে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম—পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা—খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস দুইটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost