শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মহসিন মার্কেটে দুই কমিটি গঠন নিয়ে বিতর্ক ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন! সভাপতি মো. আজাদ মাহমুদ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানি প্রতিনিধির দাপট! অসহায় ডাক্তার ও রোগীরা বানারীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ বাড়ির পাশে গাঁজা চাষ, আইনজীবী আটক বরিশালে মৃত্যুর মিথ্যা গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর,আহত পুলিশ ​ হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন বিশ্বকাপের সেমিফাইনালে নিষেধাজ্ঞার মুখে ১৮ ফুটবলার জনগণের ঐক্য ভাঙার সুযোগ আর কোনো অপশক্তিকে দেওয়া হবে না: রিজভী বঙ্গোপসাগরে ট্রলারডুবি: তিন দিনেও উদ্ধার হয়নি ৫ জেলে
হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন

হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার বিচ্ছিন্ন ডান পা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

পরে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে ডান পা ছাড়াই তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত হাসেম আলী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের ভাই রাশিদুর রহমান অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণ করতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া তার ডান পা খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের বিভিন্নস্থানে খোঁজ করেও পায়ের অংশটি উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতের প্রতিবেশী আব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। হয়তো আয়ারা কেউ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা বিচ্ছিন্ন পাসহ তাকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াই’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হয়েছিল তার মৃত্যুর পর হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কি হয়েছে জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost