বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বানারীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও বিরক্ত করার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিষয়টির প্রতিবাদ ও বাধা দেওয়ায় ওই ছাত্রীর চাচাতো ভাইয়ের ওপর একদল কিশোর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংঘর্ষ থামিয়ে দেন।

বানারীপাড়া পৌর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ৪ নং ওয়ার্ডের ডাকবাংলো মোড়ে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলা ও মারামারির কিছু দৃশ্য দেখা যায়। ভিডিওটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্কুলপড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost