, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন! সভাপতি মো. আজাদ মাহমুদ

ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন! সভাপতি মো. আজাদ মাহমুদ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক অনুমোদনপত্র অনুযায়ী ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

উক্ত কমিটির সভাপতি হিসেবে বোর্ড মনোনীত মো. আজাদ মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাঁর এই দায়িত্ব গ্রহণকে সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী গঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে মো. আজাদ মাহমুদের পাশাপাশি শিক্ষক সদস্য হিসেবে মো. সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে মো. মোবারেক হোসেন বেপারী এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন। আগামী ৭ জুলাই ২০২৬ থেকে ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে।

স্থানীয় শিক্ষানুরাগীদের প্রত্যাশা, সভাপতি মো. আজাদ মাহমুদের বিচক্ষণ নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল হবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

নবগঠিত এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সভাপতি হিসেবে মো. আজাদ মাহমুদের দায়িত্ব গ্রহণ বিদ্যালয়ের জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে নবগঠিত এডহক কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে—এমন প্রত্যাশাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost