, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শরীয়তপুরের জাজিরায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের হাত—পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘুরান গ্রামবাসী। এ সময় গান বাজিয়ে নাচানোর ঘটনাও ঘটে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এমন এক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটরা হলেন— উপজেলার আড়াচন্ডি এলাকার মোসলেম দারোগার ছেলে সাজ্জাদ দারোগা এবং একই এলাকার মুজিবুর দারোগার ছেলে অপু দারোগা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজিরহাট দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। শনিবার দুপুরে স্থানীয় যুবকরা সন্দেহজনক অবস্থায় দুইজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর উত্তেজিত জনতা তাদের হাত—পা বেঁধে একটি বাঁশে ঝুলিয়ে এলাকায় ঘুরিয়ে নিয়ে যান। এ সময় কয়েকজন গান বাজালে তাদের নাচানো হয়। পরে ঘটনাস্থলে ভিড় জমে যায়। একপর্যায়ে স্থানীয়রা আটক দুইজনকে উদ্ধার হওয়া ইয়াবাসহ জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কাজি কান্দি এলাকার স্থানীয় যুবক ফয়সাল কাজী বলেন, ‘আমাদের এলাকায় মাদক বিক্রি ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা এলাকার যুবসমাজ মিলে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কোনো মাদক ব্যবসায়ীকে এ এলাকায় ছাড় দেওয়া হবে না। আজ এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করে ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করেছি। আমরা চাই, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে দুইজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এসময় ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost