, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলার দৌলতখান উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দৌলতখান থানা পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড। গ্রেপ্তারকৃত পাঁচ মাদকসেবীর ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দৌলতখান থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করে। পরে তাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডোপ টেস্ট করানো হলে গাঁজা (Marijuana) সেবনের ফলাফল পজিটিভ আসে।

পুলিশ জানায়, ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়।

এদিকে, একই দিনে বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালিত পৃথক অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৌলতখান থানা সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost