, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ভোলায় জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি নিয়ে বিরোধে বাগ্‌বিতণ্ডা ও হাতা—হাতির ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলিপুর এলাকার বদ্দি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত নসু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিপক্ষ মৃত আজগর আলীর ছেলে আবু জাফর ও তাঁর স্বজনদের সঙ্গে জমি—সংক্রান্ত বিরোধে নুর ইসলামের বাগ্‌বিতণ্ডা ও হাতা—হাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘রান্না ঘরের খুঁটি পোঁতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় নুর ইসলামের। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost