, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি

মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছে ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি। মঠবাড়িয়া—মিরুখালী সড়কের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন নেহেরিকা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির উদ্যোগে শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং দিকনির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে। জাপানে পড়াশোনা, দক্ষতা অর্জন ও চাকরির সুযোগ পেতে আগ্রহী তরুণ—তরুণীদের জন্য প্রতিষ্ঠানটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির সার্ভিসগুলোর মধ্যে রয়েছে—স্টুডেন্ট ভিসা, জাপানি ভাষা প্রোগ্রাম, টিআইটিপি ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা, মাস্টার্স প্রোগ্রাম এবং জাপান দক্ষতা পরীক্ষা কর্মসূচি।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে উপযুক্ত প্রস্তুতি নিতে সহায়তা করা হবে। একই সঙ্গে জাপানে যাওয়ার বিভিন্ন সুযোগ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হবে।

মঠবাড়িয়ায় জাপানি ভাষা শেখার এমন সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost