, , ,
শিরোনাম
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি, যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরিয়েছে জনতা চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বরখাস্ত সেই পুলিশ কনস্টেবল নাজমুল মালয়েশিয়ার আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেবে পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের দল ঢালাইয়ের পরই ধসে পড়ল নির্মাণাধীন সেতুর পাটাতন, প্রশ্নের মুখে কাজের মান কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন ও নেতাদের হত্যার হুমকি কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি সরওয়ারের ৬ ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ কৃষকরা কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী ভোলায় স্বপন বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক ঝালকাঠিতে অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট
দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার জেরে জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা—৪ আসনের গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না তা নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা—৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়; সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। সরকারের সঙ্গে কোনও দূরত্ব নেই। অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost