, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি

ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অভিযোগে এক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম।

আটক যুবক মো. নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় হাঁস—মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় নাজিমকে আটক করেন এলাকাবাসী।

তাদের দাবি, হাতেনাতে ধরার পর নাজিম নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর চুরি করবেন না বলে সবার কাছে ক্ষমা চান। পরে তাকে মারধর না করে নফল নামাজ পড়তে বলা হয়। নামাজ আদায় ও তওবা করার পর তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, “হাঁস দুটি আমাদের পরিবারের খুব শখের ছিল। হাঁস দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দুটি আমার। তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়।”

ওসি অলিউল বলেন, “ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের চারটি টহল দল কাজ করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost