, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছসহ ইয়াবা মামলায় চাকরিচ্যুত এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে অংকন দে (২৯) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)—এর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রায় দুই থেকে তিন বছর আগে ইয়াবা—সংক্রান্ত মামলায় চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)—এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পুলিশে যোগদানের আগেও অংকন দে মাদকাসক্তি ও নেশাজাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost