, , ,
শিরোনাম
গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগ
গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেফতার ৩

গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেফতার ৩

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভোলার লালমোহনে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ডাকাতি ও শ্লীলতাহানি মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গ্রেফতারের পর শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের ভোলার আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন— লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. জুয়েল স্বর্ণকারের ছেলে মো. জুবায়ের (২১), একই এলাকার মো. পলাশ মৃধার ছেলে মো. শাহাদাৎ হোসেন (২৪) ও ৭ নম্বর ওয়ার্ডের মো. মিলন পাটওয়ারীর ছেলে মো. নাঈম (২৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে গৃহবধূ রোজিনা বেগম (৩৫) পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকা থেকে অটোরিকশায় নিজ বাড়ি লালমোহন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ফিরছিলেন। অটোরিকশাটি কিছুদূর আসলে জুবায়ের, শাহাদাৎ ও নাঈমসহ কয়েকজন মিলে গতিরোধ করে অটোরিকশায় ওঠেন। ওই সময় তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূর সঙ্গে থাকা সোনার কানের দুল, কানের রিং ও নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় ওই গৃহবধূকে শ্লীলতাহানি করে পালিয়ে যান অভিযুক্তরা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ রোজিনা বেগম থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও গ্রেফতার হওয়া আসামিদের থেকে গৃহবধূর থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost