, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা—ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা—ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার উপ—পরিদর্শক (এসআই) মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে রণজিৎ চন্দ্র মাঝি (৫৫)—কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রণজিৎ চন্দ্র মাঝি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে। পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,”মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost