, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান ও সঙ্গীয় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪) এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)—কে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়। মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে। আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

অভিযানের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost