, , ,
শিরোনাম
কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বিসিসির পার্ক-ভবন সংস্কারে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব, বাস্তবে হয়নি কাজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ মেসেঞ্জারে ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ, শিক্ষক বললেন ‘আইডি হ্যাক হয়েছে’ মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব বরগুনায় কিশোর গ্যাংয়ের ঘটনায় মামলা, তদন্তের নির্দেশ বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ হিজলা আলিগঞ্জের লঞ্চ ঘাটের টার্মিনালটি বেহাল দশা তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর
বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ

বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার—পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেড ভাড়ানির খালের ওপর নির্মিত লোহার সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝের পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেতুর মাঝের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সেতু ধসে পড়ায় চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদী গ্রামের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন এ সেতু ব্যবহার করে সহস্রাধিক মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও স্থানীয় বাজারে যাতায়াত করেন। বিকল্প ব্যবস্থা না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

চরাদী গ্রামের বাসিন্দা আজিম হোসেন বলেন, ‘সেতুটি এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল। এটি ভেঙে যাওয়ায় স্কুল—কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।’

চরাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা জানান, হলতা গ্রামের বাদলপাড়া এলাকায় ভাড়ানির খালের ওপর অবস্থিত সেতুটি বৃহস্পতিবার সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। ঘটনার পর স্থানীয়রা বাল্কহেডটিসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা—পুলিশ।

ইউপি সদস্য জানান, ইউএনও বাল্কহেড কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং দুই দিনের মধ্যে সেতুটি মেরামতের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বর্তমানে সংস্কারকাজ চলছে।

ইউপি সদস্য আরও বলেন, ‘এই সেতু দিয়ে ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষ চলাচল করেন। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন সহস্রাধিক মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং এলাকাজুড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost