, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

Reporter
প্রতিবেদক : এস এম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দীপেনের মায়ের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

শুক্রবার (৭ আগস্ট) বাদ আছর মেহেন্দিগঞ্জে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপির সঙ্গে বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন পিপলুর মায়ের কবর জিয়ারতেও নেতাকর্মীরা অংশ নেন।

কবর জিয়ারতকালে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুমাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost