, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি

মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নন্দপুরা গ্রামে যুবদল নেতা সাদ্দাম হোসেনের নিজ উদ্যোগে জনগুরুত্বপূর্ণ প্রায় ৩ কিলোমিটার রাস্তা ইট ও বালু দিয়ে চলাচল উপযোগী করার কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি।

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী আলিমাবাদ ইউনিয়নে পৌঁছে রাস্তাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগের কারণে এলাকাবাসীর ভোগান্তি ছিল। যুবদল নেতা সাদ্দাম হোসেনের উদ্যোগে রাস্তাটি ইট ও বালু দিয়ে চলাচল উপযোগী করায় সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost