, , ,
শিরোনাম
মুলাদীতে অপহৃত তরুণী উদ্ধার: নারী অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার জমি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকের মধ্যেই দুই পক্ষের সংঘর্ষ—আহত ৬ চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল উজিরপুরে সড়ক নির্মানে অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে প্রকৌশলী সুব্রতর ‘মিডিয়া ম্যানেজ’ মিশন নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১ স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায় বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই: প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক শোকসন্তপ্ত পরিবার পরিদর্শন
চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪ নম্বর চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজের সামনে রাব্বি ফকিরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলকারীরা নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং নতুন করে তদন্তের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল নেতাকর্মীদের দাবি, গত ১৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ৪নং চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি মো. তুহিন হাওলাদার বিবাহিত ও চাকুরীজিবী।

একইভাবে সাধারণ সম্পাদক মো. বুলবুল হাওলাদারও বিবাহিত এবং তিনি ৪নং চাঁদপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার হিসেবে কর্মরত রয়েছেন।সাধারণ সম্পাদক বুলবুল বিবাহিত স্ত্রী বৈশাখী বাবুগঞ্জ পোস্ট অফিস বাজার সংলগ্ন শাহীনের মেয়ে।এসব কারণে ছাত্রদলের গঠনতন্ত্রের সঙ্গে কমিটি সাংঘর্ষিক বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

তারা বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের কাছে অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ৪নং চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

কমিটির একাংশের দাবি করে বুলবুল পড়াশুনা বন্ধ করে দিয়ে অনেক আগে সে দীর্ঘদিন বাবুগঞ্জ পোষ্ট অফিস বাজারে চায়ের দোকান করে এখন অনৈতিক ভাবে পদ নিয়েছে যার সমালোচনা চলছে ইউনিয়ন জুড়ে।

এ বিষয়ে অভিযুক্ত সাধারণ সম্পাদক বুলবুলকে ফোনে যোগাযোগর চেষ্টা করলে ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দিয়ে আর রিসিভ করে নাই ও সভাপতি তুহিনের বক্তব্য জন্য ফোন দিলে ফোন পাওয়াতে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

পকেট কমিটি বিষয় জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আলামিন বলেন আমরা জেলার সাথে পরামর্শ নিয়ে যারা বিগতদিন আমাদের সাথে হামলা মামলা খেয়ে রাজপথে ছিল তাদেরকে নিয়েই কমিটি করা হয়েছে।আর যারা অভিযোগ তুলেছে তাদেরকেও এই কমিটিতে রাখা হয়েছে।তবে এই কমিটির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত পরে যারা ইউনিয়নের শীর্ষ পদ চেয়েছে তাদের ভিতর যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া হবে।আর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিয়ে দৃশ্যমান কোন প্রমান দেখাতে পারে নি।তারা যদি তাদের বিরুদ্ধে কোন প্রমান দেখাতে পারে আমারা ব্যবস্থা নিব।

ইউনিয়নের কমিটির বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা বিএনপির ছাত্রদলের সভাপতি তৌফিক আল ইমরান বলেন আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost