, , ,
শিরোনাম
চিকিৎসা ও ওষুধের ব্যয়ে দিশেহারা কাউখালীর মধ্যবিত্ত—নিম্নবিত্ত পরিবার উজিরপুরে পৌর কাউন্সিল সুব্রতর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিএম কলেজে উপাধ্যক্ষ পদে ফ্যাসিস্টের দোসর অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন, শিক্ষকদের মধ্যে অসন্তোষ বরিশালে চেয়ারম্যান গলিতে লাখ লাখ টাকার জুয়ার আসর,নিঃস্ব বহু পরিবার প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ হিজলায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবী গ্রেপ্তার সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থেকেও অপপ্রচারের শিকার পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে—শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেছিলো কিশোরী লাবনী আক্তার (১৬)। কিন্তু সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

বিয়ের মাত্র নয় মাসের মধ্যে শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মৃত্যুর কোলে ঢলে পরেছে লাবনী। মৃত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমজেদ আলী ঘরামীর ছেলে।

মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে। তিনি আরও বলেন, বেলা বারোটার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পরেন।

লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost