, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
আওয়ামী লীগের নেতাদের নিয়ে সেমিনার আটকে দিল দিল্লি পুলিশ

আওয়ামী লীগের নেতাদের নিয়ে সেমিনার আটকে দিল দিল্লি পুলিশ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভারতের দিল্লিতে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠান শেষ মূহূর্তে বাতিল হয়েছে। আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান বাতিলের কারণ দিল্লি পুলিশের ‘হস্তক্ষেপ’। এই অনুষ্ঠান নিয়ে অগ্রসর না হতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

গতকাল শনিবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) হওয়ার কথা ছিল এই আয়োজন। আলোচনা হওয়ার কথা ছিল ইউরোপ এশিয়ার সম্পর্ক নিয়ে।

‘ইউরোপ ও এশিয়া: সংলাপ থেকে অংশীদারত্ব ও সমৃদ্ধির পথে’ শিরোনামের এই সভার আয়োজক ছিল এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন।

এ অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতা বিজ্ঞানী ড. নূরুন্নবীর। এ ছাড়া আলোচক ছিলেন বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত বীণা সিক্রি, বাংলাদেশে সাবেক জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, চেক রিপাবলিকের রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অন্দ্রেজ দোস্তাল।

এই এফসিসির আয়োজনেই এ মাসের শুরুতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাংলাদেশে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনা।

তার সেই সংবাদ সম্মেলন ঘিরে বাংলাদেশ—ভারত সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা যায়। ঢাকা এ নিয়ে অসন্তুষ্টির কথা দিল্লিকে জানাায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বিঘ্নিত হওয়ার ক্ষেত্রেও সেই আয়োজনকে কারণ দেখানো হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost